Subscribe Us

মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

0 Amer Bangladesh

 

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৭০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১২ অক্টোবর) রাতে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ৩নং ওয়ার্ডে আয়োজিত এক সাধারণ সভায় এই যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর শাখার আমির সোহেল রানা ডলার, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন যোগদানকারীদের হাতে ফুল তুলে দিয়ে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা তাজউদ্দিন খান। তিনি বলেন,

“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান মেহেরপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

Amerbangladesh.xyz একটি স্বাধীন অনলাইন নিউজ ওয়েবসাইট, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ সহজ ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়। আমরা সত্য, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট উপস্থাপন করি।