আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে গণ অধিকার পরিষদ পেয়েছে দুটি আসন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি আরও সাতটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, গণ অধিকার পরিষদের জন্য দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে
-
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,
-
ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু–ঝিনাইদহ সদর) আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নির্বাচন করবেন।
এ ছাড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একইসঙ্গে বিএনপিতে যোগ দেবেন বলে জানান মির্জা ফখরুল।
অন্যান্য আসনগুলোতে—
-
ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,
-
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,
-
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,
-
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,
-
যশোর-৫: মুফতি রশিদ নির্বাচনে অংশ নেবেন।
এই আসনগুলোতে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না এবং জোট শরিকদের পূর্ণ সমর্থন জানাবে।
এদিকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচন করবেন। একই সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
