ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। এরপর অক্টোবর মাসের প্রথম দিকে আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমোদন দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন,
“নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে জনসংযোগ করবেন। তাঁদের নিরাপত্তা এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ – দুটোই গুরুত্বপূর্ণ। তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।”
বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক। সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনী প্রধান, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই এই অনুমতি দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য এমন অনুমতি পাওয়া অত্যন্ত বিরল।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) সূত্রে জানা যায়, সাধারণত জাপান, কানাডা ও জার্মানি বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে থাকে। অতীতে শেখ হাসিনার জন্য ৯০-এর দশকে এবং ২০০৯ সালে সরকার গঠনের পর বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়েছিল জাপান থেকে।
রভিডা সভাপতি আবদুল হক বলেন,
“বেসরকারি পর্যায়ে সাধারণত কেউ বুলেটপ্রুফ গাড়ি আমদানি করতে পারেন না। এটি রাষ্ট্রীয় পর্যায়ের অনুমতিতে আনা হয়। একেকটি গাড়ির দাম প্রায় ২ লাখ ডলার, যা শুল্কসহ বাংলাদেশে আনতে প্রায় ২২ কোটি টাকার মতো খরচ হয়।”
উল্লেখযোগ্যভাবে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। সম্প্রতি তিনি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
“খুব শিগগিরই দেশে ফিরব এবং নির্বাচনে অংশ নেব।”
সূত্র: প্রথম আলো
.png)