📅 প্রকাশিত: ২২ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
মস্কো:
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বিশেষ করে রাশিয়ায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
রাশিয়ার বিশিষ্ট দার্শনিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন, ‘ইরান না টিকলে রাশিয়াও নিরাপদ নয়।’
রুশ রাজনৈতিক দার্শনিক আলেকজান্ডার ডুগিন বলেন,
"অনেকে এখনও ভাবছেন তৃতীয় বিশ্বযু/দ্ধ আমাদের পাশ কাটিয়ে যাবে। ভুল ধারণা। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। আজ ইরান, কাল রাশিয়া— কেউ আটকাবে না।"
⚠️ ‘ইরান পতন মানে রাশিয়ার জন্য ভয়াবহ বিপদ’
ডুগিন আরও সতর্ক করে বলেন,
"কোনো একদিন যুক্তরাষ্ট্র বলতে পারে রাশিয়াও পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত নয়। তখন হামলার অজুহাত খুঁজে নেবে। ভুল করবেন না— আমরা যুদ্ধে রয়েছি।"
রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের সম্পাদক ফিয়োদর লুকিয়ানভ বলেন,
"যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে পারে। ইরান সরাসরি আমেরিকার বদলে ইসরায়েলকে লক্ষ্য করবে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে, আর রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বও বাড়তে পারে।"
🗯️ ‘পারমাণবিক শক্তিহীন দেশগুলোই টার্গেট’
রুশ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ বলেন,
"ইরাক, লিবিয়া, ইরান— এদের ওপর বোমা হামলা হয়েছে কারণ এদের পাল্টা আঘাতের সক্ষমতা নেই। যারা পারমাণবিক শক্তিধর (ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল) তাদের আমেরিকা স্পর্শ করে না। প্রশ্ন হলো— রাশিয়াও কি নিরাপদ থাকবে?"
#Russia #Iran #WorldWar3 #US #AlexanderDugin #BreakingNews #আমারবাংলাদেশ
